
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
দেশব্যাপী শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা এবং অবহেলাজনিত হামে পাঁচ শতাধিক শিশুর মৃত্যুর প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ‘আমরা সুনামগঞ্জবাসী’র উদ্যোগে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সুখেন্দু সেন এবং সঞ্চালনা করেন মো. রাজু আহমেদ। এতে বক্তব্য দেন মো. ওবায়দুল হক মিলন, ওবায়দুল মুন্সী, জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট এনাম আহমেদ, পঙ্কজ দে ও চিত্তরঞ্জন তালুকদারসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, দেশে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করতে হবে। একইসঙ্গে ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করে রায় কার্যকর করার দাবি জানান তারা।
এ সময় বক্তারা আরও বলেন, হাম আক্রান্ত হয়ে যেসব শিশুর মৃত্যু হয়েছে এবং যারা এখনও ঝুঁকিতে রয়েছে, তাদের চিকিৎসা ও নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/