
সাইমুল রাজু, ঢাকা:
মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতির সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার (৩০ মে) সকালে জিয়া উদ্যানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মহানগর উত্তরের আদাবর, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানা বিএনপি আয়োজিত এক কর্মসূচিতে যোগ দিতে বেলা ১১টা ৪৫ মিনিটে শ্যামলী ক্লাব মাঠে এসে পৌঁছান। এ সময় প্রিয় নেতাকে কাছে পেয়ে উপস্থিত হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান এবং শান্ত থাকার আহ্বান জানান। পরে তিনি সেখানে উপস্থিত দুস্থ ও সাধারণ মানুষের মাঝে উপহার সামগ্রী (খাদ্য ও বস্ত্র) বিতরণ করেন।
শ্যামলী ক্লাব মাঠের এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ এবং যুব ও ক্রীড়ামন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক।
এছাড়াও স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—
অনুষ্ঠানে সাইমুল ইসলাম রাজুসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল এবং ঢাকা-১৩ আসনের আওতাধীন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/