
মো. ওসমান গনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : ইনকিলাব ও বাংলাভিশনের সাংবাদিক খলিল শিকদারকে সভাপতি এবং নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন ও ঢাকা গ্রাফ পত্রিকার মো. আলম হোসেনকে সাধারণ সম্পাদক করে রূপগঞ্জ প্রেসক্লাবের ৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে আট সদস্যের উপদেষ্টা পরিষদসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি এশিয়ান টিভির শহীদুল্লাহ গাজী ও আগামীর সময়ের এ হায় মিলন; সহ-সভাপতি স্টার নিউজের এসএম শাহাদাত ও জিটিভির আশিকুর রহমান হান্নান; যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় টিভির শরীফ আহমেদ লিটন, সমকালের জিয়াউর রাশেদ ও সময়ের আলোর রাশেদুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক করা হয়েছে বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফকে এবং সহ-সাংগঠনিক সম্পাদক বাংলা টিভির সোহেল কিরণকে। অর্থবিষয়ক সম্পাদক হয়েছেন গ্রিন টিভি ও প্রতিদিনের বাংলাদেশের সাইফুল ইসলাম।
ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এনটিভির শাকিল আহমেদ এবং সহ-ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইসলামিক টিভির আল-আমিন। তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কালবেলার জাহাঙ্গীর মাহমুদ, আইন ও সমাজকল্যাণ সম্পাদক সিনিয়র আইনজীবী মাজেদুল হক মোল্লা সোহাগ, দপ্তর সম্পাদক আমাদের সময়ের শহিদুল করিম বিপ্লব এবং প্রচার সম্পাদক দৈনিক খবরের কাগজের রুবেল শিকদার।
মহিলা বিষয়ক সম্পাদক করা হয়েছে দৈনিক প্রভাতের পুনম ফেরদৌসকে। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন কান্ট্রি টুডের রুহুল আমিন, নিউজ বাংলাদেশ ডটকমের মনজুরুল কবির বাবু, সিএনএন বাংলার সাইদুর রহমান, ভোরের পাতার ফরহাদুল কবির, আজকের বাংলার মাকসুদুল হক তুষার ও নারায়ণগঞ্জ পোস্টের মেহেদী হাসান ফরহাদ।
নবনির্বাচিত সভাপতি মো. খলিল শিকদার বলেন, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করা হবে। রূপগঞ্জ প্রেসক্লাবের উন্নয়ন ও আধুনিকায়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেসক্লাবের জন্য নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার পাশাপাশি জাতীয় প্রেসক্লাবের আদলে রূপগঞ্জ প্রেসক্লাবকে একটি আধুনিক ও সুসংগঠিত প্রতিষ্ঠানে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আলম হোসাইন বলেন, তাকে নির্বাচিত করায় প্রেসক্লাবের সব সদস্যের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন মেয়াদে কমিটির সব সদস্যকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগে প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করা হবে।
তিনি বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব। রূপগঞ্জের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা নির্ভীকভাবে গণমাধ্যমে তুলে ধরাই হবে নতুন কমিটির অন্যতম লক্ষ্য। সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা ও সার্বিক সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/