
মোঃ সুজন আহাম্মেদ রাজশাহী প্রতিনিধিঃ
আজ রবিবার (৩০ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে ড. মো: জিল্লুর রহমান মহোদয় যোগদান করেছেন। ইতোপূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হিসেবে দায়িত্বরত ছিলেন।
ড. মোঃ জিল্লুর রহমান ১৯৭৩ সালে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় জন্ম গ্রহন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের Public Administration থেকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। অতি সম্প্রতি তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) থেকে PhD. ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৮ তম BCS এর মাধ্যমে ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং তখন থেকে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন।
২০০৮ সালের এপ্রিল থেকে ২০০৯ সালের এপ্রিল পর্যন্ত তিনি জাতিসংঘের সুদান মিশন (UNMISS) এ পার্সোনেল অফিসার, লজিস্টিক অফিসার এবং Station Commander হিসেবে কর্মরত ছিলেন। এই সময় তিনি নিরাপত্তা পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি United Nations Hybrid Mission In Darfur (UNAMID) এ Station Commander হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি বিশেষভাবে নিরাপত্তা ঝুঁকিপূর্ণ এলাকা নিয়ে গবেষণা করে পূর্ব প্রস্তুতি ও পূর্ব সতর্কতামূলক তথ্য সংগ্রহ করেন। নিরাপত্তা হুমকি ও ঝুঁকি মূল্যায়ন করে নিরাপত্তা ঝুঁকি ব্যবস্থাপনার পরিকল্পনা প্রণয়ন করেন। এছাড়াও, তিনি নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন, যার মধ্যে রয়েছে নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন, নিরাপত্তা ঝুঁকি ব্যবস্থাপনা, সক্ষমতা বৃদ্ধি এবং সহকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য উপযোগী পরিকল্পনা প্রণয়ন করেন। তার পুরো ক্যারিয়ার জুড়ে তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বহুমাত্রিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি দেশ-বিদেশের বিভিন্ন জায়গা হতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন যার মধ্যে রয়েছে- জাতিসংঘের বিভিন্ন সংস্থা, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বাংলাদেশ পুলিশের বিভিন্ন প্রশিক্ষন কেন্দ্র ইত্যাদি।
তিনি তার সুদীর্ঘ কর্মজীবনে SSF (স্পেশাল সিকিউরিটি ফোর্স), ট্যুরিস্ট পুলিশ, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), RAB, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), DMPসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন।
অদ্য তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। রাজশাহী মহানগরীর সম্মানিত নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা সমুন্নত রাখা এবং একটি নিরাপদ শহর গড়ে তোলা তার অঙ্গীকার। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি রাজশাহীর সম্মানিত নাগরিক সমাজ, গণমাধ্যম ও প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/