
সোহেল রানা:
রাজধানীর মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকায় একটি প্রিন্টিং প্রেস থেকে নগদ অর্থ ও মূল্যবান মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রিন্টিং প্রেস মালিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা যায়, মোঃ এনামুল হক (৪১), মালিক, “একুশ-বায়ান্ন প্রিন্টিং” (ঠিকানা: ১৯৪/১, আব্দুস ছালাম রোড, ফকিরাপুল) গত ১৮ সেপ্টেম্বর রাতে অফিস বন্ধ করার সময় টেবিলের ড্রয়ারে ব্যবসায়িক কাজে ব্যবহৃত নগদ ৫ লাখ ৫ হাজার টাকা, ব্যাংকের চেক বই ও চুক্তিপত্র রাখেন। একইসাথে টেবিলের উপর রাখা দুইটি ল্যাপটপ ও দুইটি ডেস্কটপ কম্পিউটার কক্ষ তালাবদ্ধ করে চলে যান।
পরবর্তীতে ২০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে অফিসে গিয়ে তিনি দেখতে পান ড্রয়ারে রাখা নগদ টাকা ও মালামাল নেই। এ ঘটনায় তিনি সন্দেহ প্রকাশ করেছেন একই এলাকার মোঃ লোকমান হোসেন নামে একজনের ওপর।
ঘটনার বিষয়ে মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৬৫৫, তারিখ: ২০/০৯/২০২৫) করা হয়েছে। থানার ডিউটি অফিসার মামুন শেখ ও এসআই (নিরস্ত্র) মোঃ মুহিউদ্দীন মাছুম জিডিটি রেকর্ড করেন।
মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, “ঘটনাটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/