
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উদ্যোগে প্রস্তাবিত ‘মক্কা ডিফেন্স প্যাক্ট’ বা নিরাপত্তা সহযোগিতা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টিকে ঢাকা ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উদ্যোগে প্রস্তাবিত নিরাপত্তা সহযোগিতা চুক্তির বিষয়ে বাংলাদেশের ইতিবাচক মনোভাব রয়েছে। মুসলিম দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বহুমাত্রিক করার লক্ষ্যেও সরকার কাজ করবে।
তিনি বলেন, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়ানো বাংলাদেশের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ। নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতার মতো বিষয়গুলোতেও অংশীদার দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
ব্রিফিংয়ে নিজের দ্বৈত বা ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে চলা সমালোচনার বিষয়েও কথা বলেন হুমায়ুন কবির।
তিনি নিজেকে একজন গর্বিত বাংলাদেশি নাগরিক হিসেবে উল্লেখ করে বলেন, তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম বা মহলে যে সমালোচনা ও অপপ্রচার চালানো হচ্ছে, তা দেশের স্বার্থের জন্য ইতিবাচক নয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা এবং বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করে যাবে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/