
মো. হাসান, বান্দরবান প্রতিনিধি:
যেখানে দেশের বিভিন্ন জেলায় সরকারি জমি দখলের অভিযোগ প্রায়ই শোনা যায়, সেখানে বান্দরবানে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত।
বান্দরবান জেলা যুবদল সম্প্রতি স্থানীয় এক ভূমিদস্যু চক্রের দখল থেকে বন বিভাগের প্রায় পাঁচ একর সরকারি জমি উদ্ধারের জন্য আন্দোলনের নেমেছে।
১০ অক্টোবর ২০২৫ ইং (শুক্রবার) সকাল ১১টার দিকে বান্দরবানের সুয়ালক ও বাজালিয়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের প্রবেশমুখে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের প্রবেশমুখ সংলগ্ন এলাকাটি চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন সরকারি বনভূমি।
দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল ভুয়া দলিল ও জাল কাগজপত্র তৈরি করে উক্ত জমি দখল করে রেখেছে ও বিক্রি করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে।
তারা বান্দরবানের একটি মৌজার কাগজে চৌহদ্দি সংশোধন করে জালিয়াতির মাধ্যমে জমিটি নিজেদের নামে দেখায়। অথচ জমিটি বান্দরবানের নয়— এটি চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সরকারি বনভূমি।
অভিযোগ রয়েছে, এই দখলবাজ চক্রের নেতৃত্ব দিচ্ছে সাতকানিয়ান উপজেলা কৃষক লীগের পরিবেশ ও বনবিষয়ক সম্পাদক আব্দুর ছবুর (সাবেক মেম্বার) এবং তার সহযোগী হারুন, যিনি নিজেকে সাতকানিয়া থানার সোর্স পরিচয়ে ক্ষমতার অপব্যবহার করে আসছেন।
বিষয়টি জানার পর বান্দরবান জেলা যুবদলের নেতাকর্মীরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বনভূমি রক্ষায় আন্দোলনে নামেন।তাদের সক্রিয় ভূমিকার ফলেই দখলকৃত সরকারি জমি উদ্ধার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন।
এই সাহসী উদ্যোগে এলাকাজুড়ে ব্যাপক সাড়া পড়ে যায়।
সাধারণ মানুষ ও স্থানীয় সামাজিক সংগঠনগুলো যুবদলের এই ভূমিকা “অন্যদের জন্য অনুকরণীয় উদাহরণ” হিসেবে আখ্যা দিয়েছেন।
স্থানীয় সুলতানপুর বনায়ন কমিটির সভাপতি আব্দুল মালেক বলেন,
প্রভাবশালী দখলবাজদের বিরুদ্ধে দাঁড়িয়ে যুবদলের নেতারা যে ভূমিকা রেখেছেন,তা সত্যিই প্রশংসনীয় ও অনুকরণযোগ্য।
এ প্রসঙ্গে বান্দরবান জেলা যুবদলের নেতা কাজী জাহাঙ্গীর আলম বলেন—
আমরা রাজনৈতিক পরিচয়ে নয়, জনগণের প্রতিনিধি হিসেবে অন্যায়ের বিরুদ্ধে কাজ করছি। সরকারি সম্পদ ও বনভূমি রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
এই উদ্যোগে নেতৃত্ব দেন—
হেলাল উদ্দিন (জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক),
কাজী জাহাঙ্গীর আলম (সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক),মোহাম্মদ রফিকুল ইসলাম রাজীব (সহ-সাংগঠনিক সম্পাদক, বান্দরবান জেলা যুবদল),আলম শরিফ, শাহাব উদ্দিন, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ ইলিয়াছ, মিজান, মোঃ তারেক (বাজালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি), জয়নাল, মিনহাজসহ দুই শতাধিক স্থানীয় বাসিন্দা
তাদের এই উদ্যোগে বান্দরবানে বনভূমি রক্ষায় নতুন আশার আলো দেখা দিয়েছে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/