
শেখ ফরিদ উদ্দিন:
বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার, বিশিষ্ট আইনজ্ঞ ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।:
এক শোকবার্তায় তিনি বলেন, “বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার, বিশিষ্ট আইনজ্ঞ ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
তিনি ছিলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অন্যতম অভিভাবক এবং দেশের আইন অঙ্গনের এক উজ্জ্বল ব্যক্তিত্ব। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি যে নিরপেক্ষতা, দক্ষতা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, তা দেশের সংসদীয় ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রজ্ঞা, সততা, দেশপ্রেম ও নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, প্রাজ্ঞ ও সজ্জন রাষ্ট্রনায়ককে হারাল, যা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
আমি মহান আল্লাহ তাআলার কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং প্রার্থনা করছি, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন তাঁদের এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।”
শোকান্তে,
অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম
সহ-সভাপতি, ড্যাব কেন্দ্রীয় কমিটি
সভাপতি, ড্যাব ঢাকা মহানগর উত্তর
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/