
রনজিৎ সরকার রাজ, দিনাজপুর:
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১০টায় বীরগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম (নজরুল ইসলাম মঞ্জু) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।
চারা রোপণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে এমপি আলহাজ্ব মনজুরুল ইসলাম বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুফলা বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।"
তিনি আরও উল্লেখ করেন যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তাঁর সুযোগ্য পুত্র মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশব্যাপী এই বৃক্ষরোপণসহ নানামুখী জনকল্যাণমূলক কর্মসূচি পালন করা হচ্ছে।
এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। উপস্থিত ছিলেন:
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে কলেজ ক্যাম্পাসে এক বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাঁর মরহুম স্ত্রী ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দেশের সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
কর্মসূচি শেষে উপস্থিত নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন, সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/