
একরামুল হক
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ কাজিম উদ্দিন।
সম্প্রতি অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে তিনি নবনিযুক্ত চেয়ারম্যানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সফল কর্মজীবন ও দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন।
এ সময় মোঃ কাজিম উদ্দিন বলেন, দেশের বীমা খাতের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা বৃদ্ধি এবং গ্রাহকসেবার মানোন্নয়নে আইডিআরএর নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদী।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ও আইডিআরএর সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/