
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি ॥
“তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাউদকান্দির বিটেশ্বর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ইউনিয়নের নৈয়াইর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন,
“তারুণ্যই হলো পরিবর্তনের মূল চালিকা শক্তি। আগামী দিনের বাংলাদেশ গঠনে তরুণদের অংশগ্রহণ অপরিহার্য। ধানের শীষ হচ্ছে দেশের মানুষের মুক্তির প্রতীক, তাই তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ আওয়াল। তিনি বলেন,
“আজকের এই আয়োজনের মাধ্যমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা হবে। তাদের সক্রিয় অংশগ্রহণেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সফল হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান গোলজার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
দাউদকান্দি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মুক্তার প্রধান,
গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. শাকিল চৌধুরী,
বিটেশ্বর ইউনিয়ন ওলামা দলের সভাপতি কাজী মো. বাহাউদ্দীন।
এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. রিপন মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু সায়েম মিয়াজী এবং এস এম মোহাম্মদ আলী।
বক্তারা বলেন, বিএনপি সবসময় দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে পাশে থেকেছে। ইউনিয়ন পর্যায়ে নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।
সভায় স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক তরুণ উপস্থিত ছিলেন। নতুন সদস্য সংগ্রহ ও নবায়নে তারা ব্যাপক সাড়া দেন। অনুষ্ঠান শেষে আগামী দিনে দলকে সুসংগঠিত করতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/