
এস এম শাহজালাল :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপের মধ্যেই সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর InterContinental Dhaka হোটেলের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে তিনি দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ও দিকনির্দেশনা দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এটিই দলের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হতে যাচ্ছে, যা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিশেষ তাৎপর্য বহন করছে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/