
রাজধানীর বাড্ডা থানাধীন বেরাইদ এলাকায় একটি এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গত ১ মে দুপুর সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জিডি সূত্রে জানা যায়, ‘মুক্তিযোদ্ধা এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে। আগুনে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার, নগদ অর্থ, একটি মোটরসাইকেল, অফিসের প্রয়োজনীয় ইলেকট্রনিক সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর বাড্ডা থানা-য় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ৪৮, তারিখ ১ মে ২০২৬।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/