
মো: আব্দুল লতিফ জনি-
:::::::::::::::::::::::::::::::::::
সাজায় সৌরভে গর্বীত গৌরবে আজি বসন্ত মম দ্বারে--
পুস্প পল্লবে ভরা নব যৌবনে চিত্ত হেরিছি তব কাতরে।
ভ্রমরের গুন্জনে পাখীদের কুন্জনে উদাস লগ্নের বেলা বহে যায়--
তৃষিত চাতকির পুন্জিভুত দহনে বিষাদিত মন কাঁদে বিরহ বেদনায় ।।
পত্র ছত্রে পাহাড়ী অরন্য ফুলে ফুলে একাকার-
নীলিমার নীহারিকা, দুর দিগন্ত ছাড়িয়া একা ,করে শুধু হাহাকার।।
ফুটন্ত পদ্মে জলা ভরা “সরোবর” জ্যোস্নায় বিমোহিত রজনী--
অমানিশার আঁধারে খুঁজে ফিরে প্রেয়সী; দুরন্ত লোভাতুর স্বজনি।।
সাগরের তীরে বসে বালু চরে গড়ে ফুল শয্যা--
স্বপ্নের তিরোধানে পাষান হৃদয়ে হানে লুকোচুরি করে যেনো লজ্জা।।
ফাগুনের আগুনে উতলিয়া উঠে যেনো নীরব নিবৃত তনুমন--
বাসন্তী আবেশে সুজনের পরশে কপোত কপোতী চাহে মধুক্ষন।
নিকেতন - গুলশান -১
ঢাকা-
◦
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/