
শাব্বির আহমদ
খুলনা জেলা প্রতিনিধি
গনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে আজ ১২-৪-২৬ বিকাল ৫ টায় ফুলতলা উপজেলা এগারো দলের উদ্যোগে ফুলতলা বাজারে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ফুলতলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল আলিম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী।
মিছিলটি ফুলতলা বাজার মসজিদ থেকে শুরু হয়ে ফুলতলা বাসস্ট্যান্ড হয়ে বাজার প্রদক্ষিণ করে জামিরা রোডের আইডিয়াল পাবলিক স্কুল গেটে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।
এসময় অন্নান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক গোলাম মুস্তাফা আল মুজাহিদ, খানজাহান থানার আমীর ডাক্তার হাসান মাহমুদ টিটো, ফুলতলা উপজেলা জামায়াতের নায়েব আমীর অধ্যাপক শেখ মুহাম্মদ ওবায়দুল্লাহ, ফুলতলা উপজেলা সেক্রটারী মাওলানা সাইফুল হাসান খান, খান জাহান থানা সেক্রেটারি গাজী মোর্শেদ মামুন কর্মপরিষদ সদস্য ডক্টর আজিজুল হক,শেখ মুহাম্মদ আলাউদ্দিন, ফুলতলা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি শেখ আব্দুল আলিম, ইঞ্জিনিয়ার শাব্বির আহমদ, মাষ্টার মফিজুল ইসলাম, আলহাজ্ব মোল্লা শরিফুল ইসলাম, মিজানুর রহমান, মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/