
আবু বকর ছিদ্দিক,ফেনী প্রতিনিধি:
ফেনী জেলার দাগনভূঁইয়া থানার অন্তর্গত সিলোনিয়া বাজার এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় জনসাধারণ।
স্থানীয় জনগণের পাশাপাশি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক–শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা–কর্মীরাও এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, তারা যে পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন তা দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
দাবিগুলো হলো—
১. দ্রুত সিলোনিয়া বাজার এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণ করা।
২. নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা।
৩. দক্ষিণ জায়লস্কর (লাকী) রোডকে মহাসড়কের সঙ্গে সমতল করা।
৪. মহাসড়কে লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করা এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে রাখা।
৫. ২ অক্টোবর ২০২৫ তারিখে সুগন্ধা বাস দুর্ঘটনায় নিহত ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা।
উল্লেখ্য, ফেনী–নোয়াখালী মহাসড়ক চার লেনে উন্নীত হওয়ার পর থেকে একের পর এক দুর্ঘটনা ঘটছে। সর্বশেষ গত ২ অক্টোবর সুগন্ধা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লে ঘটনাস্থলেই চারজন নিহত ও অনেকে আহত হন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/