• মে ২৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ফকিরহাটে ৬ বছরের শিশুকে বালতির পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ, আটক সৎ মা

ByShirso aparadh

মে ২৪, ২০২৬

বাগেরহাট প্রতিবেদক :

বাগেরহাটে এ ছয় বছর বয়সী মো. তালহা নামে এক শিশুকে ফকিরহাটে শিশুকে বালতির পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ, আটক সৎ মা

স্থানীয়রা জানান, এদিন সকাল ১০টার দিকে উপজেলার লখপুর গ্রামের এপিসি ফার্মাসিউটিক্যালসের পেছনের একটি ভাড়া বাড়ি থেকে বালতির ভেতর মাথা দেওয়া অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তালহা লখপুর গ্রামের সৈকত হোসেন পাপ্পু ও মনিরা খানমের ছেলে। সে বাবা ও সৎ মা রুবাইয়ার সঙ্গে লখপুরের একটি ভাড়া বাড়িতে বসবাস করত।

তালহার মা মনিরা খানম অভিযোগ করে বলেন, ফোনে ছেলের অসুস্থতার খবর পেয়ে তিনি ওই বাড়িতে যান। সেখানে গিয়ে জানতে পারেন, তার ছেলে বালতির পানিতে ডুবে মারা গেছে। তবে বালতিতে খুব সামান্য পানি ছিল। তার দাবি, “আমার ছেলের বয়স এখন ছয় বছর সাত মাস। এতটুকু পানিতে ডুবে যাওয়ার মতো ছোট বাচ্চা সে নয়। আমার মনে হচ্ছে তালহাকে ওর সৎ মা মেরে ফেলেছে।”

এ বিষয়ে পুলিশ সুপার হাসান মো. নাসেরর রিকদার বলেন, “এই মৃত্যুটিকে স্বাভাবিক মনে হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির সৎ মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে এ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights