
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পূর্বানুমতি ছাড়া সদর দপ্তরে আগমনের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি জারি করা ওই আদেশে বলা হয়েছে, মাঠ পর্যায়ে কর্মরত অনেক কর্মকর্তা-কর্মচারী যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই এবং কোনো দাপ্তরিক প্রয়োজন ছাড়া এনবিআর সদর দপ্তরে আসছেন। এর ফলে বোর্ডের স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া এ ধরনের কর্মকাণ্ড দাপ্তরিক শৃঙ্খলা ও শিষ্টাচারের পরিপন্থী বলেও উল্লেখ করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কর প্রশাসন-১) নুরুন্নাহার শিফার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, দাপ্তরিক কিংবা ব্যক্তিগত—যে কোনো কারণে এনবিআর সদর দপ্তরে আসার আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী বা যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করতে হবে।
আদেশে আরও বলা হয়েছে, নতুন এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/