
সোহেল রানা : জাতীয় দৈনিক “শীর্ষ অপরাধ” পত্রিকায় প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনের পর আলোচনায় আসে ন্যাশনাল মেরিটাইম ইউনিভার্সিটি, চট্টগ্রামের কর্মকর্তা মো. মেহেদী হাসান-এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ।
বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পরপরই নৌপরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় উক্ত কর্মকর্তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও ন্যায়বিচারের প্রত্যাশা জেগে ওঠে।
এ বিষয়ে নৌপরিবহন উপদেষ্টা মহোদয়ের দৃঢ় অবস্থান ও দ্রুত পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। তিনি প্রমাণ করেছেন—দুর্নীতি বা অনিয়ম যেই করুক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়।
“শীর্ষ অপরাধ” পত্রিকার সাহসী অনুসন্ধানী সাংবাদিকতা এবং সরকারের দ্রুত সাড়া প্রশাসনে জবাবদিহিতা প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/