
নীলফামারী সংবাদদাতা:
নীলফামারীতে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুল কুদ্দুস (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৭ মে) দুপুরে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি এলাকায় নিজ বাড়ি থেকে নীলফামারী সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আব্দুল কুদ্দুস ওই এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে আব্দুল কুদ্দুসের স্ত্রী দুই কন্যা সন্তানকে রেখে অন্যত্র চলে যান। অভিযোগ রয়েছে, গত শুক্রবার (১৫ মে) তিনি তার দ্বিতীয় স্ত্রী তাসলিমা বেগমের ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেন।
এ ঘটনায় শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে এবং তীব্র রক্তক্ষরণ শুরু হলে সে তার চাচিকে বিষয়টি জানায়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা রোববার দুপুরে অভিযুক্তকে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান, তিনি জানান, শিশুটির নানী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/