
সালেহ উদ্দিন মাসুদ :








































ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সরকারি ফলাফলের গেজেট প্রকাশ করেছে (ইসি)।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে নির্বাচিত সদস্যদের নাম ও ফলাফল সম্বলিত গেজেট প্রকাশ করা হয়। অবশিষ্ট আসনগুলোর বিষয়ে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একই দিনে দেশব্যাপী গণভোটও অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে ভোটাররা ব্যালটের মাধ্যমে তাদের মতামত ব্যক্ত করেন।
ইসি সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারের নির্বাচনে সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দল অংশ নেয়। (বিএনপি), ও সহ মোট ৫১টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।
নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮০ জন। প্রার্থীদের জন্য মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এদিকে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করেছে জাতীয় সংসদ সচিবালয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, শপথ অনুষ্ঠানে প্রটোকল, নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে গুরুত্বপূর্ণ এই সাংবিধানিক প্রক্রিয়া সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করা যায়।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/