
অনলাইন ডেস্ক : আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। কাটসিনা রাজ্যের মালুমফাশি এলাকার উঙ্গুয়ান মানতাউ গ্রামে ফজরের নামাজের সময় বন্দুকধারীরা মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে অন্তত ২৭ জন মুসল্লি নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার ভোরে নামাজের সময় হঠাৎ হামলায় মসজিদজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য নাইজেরিয়ায় প্রায়ই সশস্ত্র হামলার ঘটনা ঘটে। বিশেষ করে জমি ও পানির সীমিত প্রাপ্যতা নিয়ে কৃষক ও পশুপালকদের সংঘাত ভয়াবহ রূপ নিচ্ছে। গত জুনেও একই ধরনের এক হামলায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।
মঙ্গলবারের ঘটনার পর এলাকাজুড়ে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজ্যের কমিশনার নাসির মুয়াজু।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/