প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৬, ৩:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন
নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের নিয়ে জিয়া ও খালেদার মাজারে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন এলজিইডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীতে অবস্থিত তাদের কবর জিয়ারত করেন তিনি। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে নবনিযুক্ত প্রশাসকদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াসহ অন্যান্য জেলা পরিষদের প্রশাসকবৃন্দ।
এ সময় তারা দেশের উন্নয়ন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/
স্বত্ব © ২০১২-২০২৬ দৈনিক শীর্ষ অপরাধ