
সোহেল রানা:
এর নেতৃত্বে গঠিতব্য নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে শুরু হয়েছে ব্যাপক কূটনৈতিক তৎপরতা। আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য এই আয়োজনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ১৩টি দেশের সরকারপ্রধানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় এবং সরকার গঠন করতে যাওয়া বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নির্বাচনে বিজয়ী দলের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করেই বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, আমন্ত্রণ তালিকায় রয়েছে , , , , , , , , , , , এবং ।
আগামী মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে বিএনপি জোট সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে।
অন্যদিকে, নবনির্বাচিত সংসদ সদস্যরা ১৭ ফেব্রুয়ারি সকালে শপথ নেবেন। তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার । রাজনৈতিক অঙ্গনে শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশ-বিদেশে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/