
ফেনী জেলা প্রতিনিধি :
ফেনী জেলার দাগনভূঁইয়া থানার বিভিন্ন মাদ্রাসার এতিম ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সহ-দপ্তর সম্পাদক (কেন্দ্রীয় কমিটি) ও ফেনী-৩ (দাগনভূঁইয়া -সোনাগাজী) আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ আবদুল লতিফ জনি।
৫ অক্টোবর (সোমবার) তিনি তালতলী দারুল উলূম ইসলামিয়া মাদ্রাসা, গজারিয়া হযরত শাহ সুফি সদর উদ্দিন আহমেদ (রঃ) মাজার মাদ্রাসা এবং কৃষ্ণপুর রাফিউজ-যিকরা নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম ছাত্রদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন।
এছাড়া সকালে দক্ষিণ জায়লস্কার গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত একরাম হোসেনের শিশু সন্তান এবং সিলোনিয়া বাজারে দুর্ঘটনায় নিহত অপর এক ব্যক্তির পরিবারের খোঁজখবর নেন ও তাদের আর্থিক সহায়তা প্রদান করেন জনি।
সন্ধ্যায় তালতলী দারুল উলূম ইসলামিয়া মাদ্রাসায় এতিম ছাত্রদের সম্মানে নৈশভোজ ও অনুদান প্রদান উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবদুল লতিফ জনি।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রনেতা শাহ মোহাম্মদ ইসমাইল হোসেন, ফেনী জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, ফেনী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন আবু, ফেনী জেলা যুবদলের সদস্য মামুন খান, দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সোহাগ, বিএনপি নেতা আহসান হাবীব বিটু, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবদুল লতিফ জনি বলেন,
“তোমরা সততার পথে অবিচল থাকবে। দেশের উন্নতি ও জনগণের মুক্তির জন্য যে নেতারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আদর্শ অনুসরণ করো।”
তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আরাফাত রহমানের অবদান শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দেন।
পরিশেষে তিনি দোয়া কামনা করেন —
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আরাফাত রহমান, জাইমা রহমান, ২৪ জুলাই আন্দোলনে শহীদ ও আহত নেতাকর্মী, বিএনপি’র প্রয়াত মহাসচিব ও সদস্যবৃন্দের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণের জন্য।
দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মুফতি কামরুল হাসান বিন কাসেম।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/