
আব্দুল আজিজ কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের সেম্ভপুর এলাকায় ড্রেজিংয়ের মাধ্যমে ফসলি জমির মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে ভূমি অফিস।
আজ সোমবার (দুপুর ১টায়) ভিটিকান্দি ইউনিয়ন ভূমি অফিস তাত্ক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ড্রেজিংয়ের পাইপ ও ব্যবহৃত মালামাল ভেঙে দেয়।
অভিযান পরিচালনা করেন ভিটিকান্দি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোসা: সাজেদা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন অফিস সহকারী আবুল কালাম আজাদ এবং নৈশ প্রহরী হানিফ মিয়া।
জানা গেছে, মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামের (শিকারীপাড়া) মান্নান সরকারের ছেলে মোঃ ডালিম এবং তার মামা তিতাস উপজেলার সেম্ভপুর গ্রামের (শাহজাহান বাড়ী) আলী হোসেনের ছেলে মোঃ হোসেন ফসলি জমি কাটার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
ভূমি অফিস সূত্রে জানা যায়, একাধিকবার নিষেধ করা সত্ত্বেও তারা রাতের আঁধারে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি কাটার কাজ চালিয়ে যাচ্ছিল। পরে উপজেলা প্রশাসনের নির্দেশে ভিটিকান্দি ইউনিয়ন ভূমি অফিস সোমবার দুপুরে অভিযান পরিচালনা করে ড্রেজিং কার্যক্রম বন্ধ করে দেয়।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/