
তিতাস উপজেলা প্রতিবেদক :কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের রতনপুর গ্রামে প্রথম স্ত্রী'র মৃত্যুর ৩মাস পর দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করে ঘরে তোলা নিয়ে সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ অন্তত ৩ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ভুক্তভোগী রমিজ সরকার তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন
অভিযোগ সূত্রে জানাযায়, রতনপুর গ্রামের মোঃ রমিজ সরকার (৬০), যিনি দীর্ঘ ৩৪ বছর কুয়েতে কর্মরত ছিলেন, প্রথম স্ত্রী মৃত্যুবরণ করার পর পরিবারিক সম্মতিতে দ্বিতীয় বিয়ে করেন। গত ২ অক্টোবর ২০২৫, তিনি মোসাঃ আয়েশা বেগমকে (৩৮) ইসলামি শরিয়ত মোতাবেক বিবাহ করেন এবং পরদিন সকালে স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ওঠেন।
পরদিন ৩ অক্টোবর সকাল ১০টার দিকে রমিজ সরকারের মেয়েরা ও তার প্রথম পক্ষের শশুর বাড়ীর আত্মীয়স্বজনসহ মোট ৬ জন নামীয় ও অজ্ঞাত আরও ৪-৫ জন ব্যক্তি তাঁর বাড়িতে এসে গালিগালাজ ও মারধরের ঘটনা ঘটায়। এবং তাঁর নববিবাহিত স্ত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
এ ঘটনার যের ধরে একই দিনের সন্ধায় রতনপুর গ্রামের ইয়াকুব সরকারের ‘ফাস্ট ইন্টারনেট’ নামক ইন্টারনেট পরিসেবা প্রতিষ্ঠানে দোকানেও হামলা করা হয়।
এ বিষয়ে ইয়াকুব সরকার বলেন, আমার চাচা রমিজ সরকার ও তার মেয়েদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বাধে। আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করলে তার মেয়েরা ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা করে। পরিস্থিতি উত্তপ্ত দেখে আমি তাত্ক্ষণিকভাবে সেখান থেকে সরে আসি।
পরে সন্ধ্যায় আমার চাচাতো বোনেরা আমার ব্যবসা প্রতিষ্ঠান ‘ফাস্ট ইন্টারনেট’ নামের ইন্টারনেট সেবাদানকারী দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি সাধন করে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে রমিজ সরকারের মেয়ে হাসিনা সাংবাদিকদের জানান " এবিষয়ে আপনার সাথে আমার কোন কথা নাই।
তিতাস থানার ওসি তদন্ত মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/