
মাসুদুল করিম, তিতাস (কুমিল্লা),
সোমবার, ১০ নভেম্বর ২০২৫:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার তিতাস উপজেলায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ করতে এই লিফলেট বিতরণ করেন তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন সরকার।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে লিফলেট বিতরণে অংশ নেন।
নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের প্রণীত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার নিশ্চিত হবে।
সালাহউদ্দিন সরকার লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনের উদ্দেশ্য তুলে ধরেন এবং আগামীর নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/