
মো. ওসমান গনি
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর পূর্বাচল উপশহর জনসমুদ্রে পরিণত হয়। পূর্বাচলের ৩০০ ফিট সড়ক ও আশপাশের এলাকায় লক্ষাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নেতৃত্বে লক্ষাধিক নেতাকর্মী তারেক রহমানকে স্বাগত জানাতে অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত হন। প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুনে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
নেতাকর্মীদের সুবিধার্থে দিপু ভূঁইয়ার উদ্যোগে ভ্রাম্যমাণ টয়লেট, বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানকে এক নজর দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা পূর্বাচলে সমবেত হন, যা পুরো এলাকাকে উৎসবমুখর করে তোলে।
বরিশাল, পটুয়াখালী ও ফরিদপুরসহ দক্ষিণাঞ্চল থেকে লঞ্চযোগে এবং চট্টগ্রাম, রংপুর, সিলেট, কুমিল্লা ও কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা অংশ নেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান বলেন, “এটি একটি রাজনৈতিক সমাবেশের পাশাপাশি জাতীয় উৎসব।”
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, “আজকের জনসমাগম প্রমাণ করে বাংলার মানুষ তারেক রহমানকে কতটা ভালোবাসে।”
মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, “তারেক রহমানের দেশে ফেরা মানেই গণতন্ত্রের প্রত্যাবর্তন। আজ মানুষের বুকভরা আশার দিন।”
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/