
সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করার দীর্ঘপ্রতীক্ষিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত রোগীর চাপ, তীব্র শয্যা সংকট এবং সীমিত জনবলের বাস্তবতায় এই সিদ্ধান্তকে জেলার স্বাস্থ্যখাতের অন্যতম বড় অগ্রগতি হিসেবে দেখছেন সচেতন মহল।
বর্তমানে হাসপাতালটির দাপ্তরিক ধারণক্ষমতা ২৫০ শয্যা হলেও প্রতিদিন এর বহুগুণ বেশি রোগী ভর্তি হয়ে চিকিৎসা নেন। নির্ধারিত শয্যার অভাবে অনেক রোগীকে বাধ্য হয়ে ওয়ার্ডের মেঝে, বারান্দা কিংবা অস্থায়ী বেডে অবস্থান করতে হয়। এর ফলে রোগীদের যেমন চরম দুর্ভোগ পোহাতে হয়, তেমনি চিকিৎসক ও নার্সদেরও সীমিত জনবল নিয়ে অতিরিক্ত কাজের চাপ সামলাতে হিমশিম খেতে হয়।
হাসপাতালটি ৬০০ শয্যায় উন্নীত হলে স্বাস্থ্যসেবায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে। এর মূল দিকগুলো হলো:
হাসপতালে এ ধরনের সম্প্রসারণের খবরে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর সন্তোষ প্রকাশ করেছেন। দ্রুত প্রকল্পের কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ আধুনিক চিকিৎসাকেন্দ্রে হাসপাতালটি রূপ নেবে—এমনটাই সকলের প্রত্যাশা।
পাশাপাশি, উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবায় এই যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়নের পেছনে বিশেষ ভূমিকা রাখার জন্য জেলার কৃতি সন্তান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় জনগণ।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/