
সুলতান মাহমুদঃ
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি দুটি ছুরিসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১টা ৫০ মিনিটের দিকে টঙ্গী পূর্ব থানার একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, মেরকুন সাকিন থেকে কালীগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কের পাশে টিএনটি কলোনির মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি ছুরি উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মো. সাগর (২১) ও মো. হোসেন (২৬)।
পুলিশের তথ্যমতে, সাগরের পিতা মো. রশিদ মিয়া ও মাতা সাথী। তাঁর স্থায়ী ঠিকানা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার বাটিয়ারা গ্রামে। বর্তমানে তিনি টঙ্গী পূর্ব থানার আমতলী এলাকায় বসবাস করেন।
অপর গ্রেপ্তার মো. হোসেনের পিতা মৃত সুরঞ্জ মিয়া ও মাতা হাসি বেগম। তাঁর স্থায়ী ঠিকানা শেরপুর সদর থানার কইতনপাড়া এলাকায়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/