
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা, ২৫ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধিজনিত পরিস্থিতি পর্যালোচনায় এক বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ মার্চ) সকালে রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে পৌঁছান এবং বৈঠকে যোগ দেওয়ার আগে দাপ্তরিক কাজ সম্পন্ন করেন।
এ সময় তিনি আসন্ন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।
বৈঠকে দেশের জ্বালানি পরিস্থিতি ও বৈশ্বিক বাজারের প্রভাব নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে, একই দিন বিকেল ৪টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সাধারণত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হলেও চলতি সপ্তাহে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তা একদিন এগিয়ে আনা হয়েছে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/