
নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
তবে প্রতিকূল আবহাওয়া বিরাজ করলে প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ।
সোমবার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এসব তথ্য জানান মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
মুসল্লিদের সুবিধার্থে মাঠে প্রবেশের জন্য ৪টি এবং বের হওয়ার জন্য ৭টি গেইট রাখা হয়েছে। এছাড়া ঈদের দিন কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, কোরবানির বর্জ্য সর্বোচ্চ ৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে। এ সময় নগরবাসীকে পশুর বর্জ্য ড্রেনে না ফেলে নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানানো হয়।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/