
জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে প্রাণ হারালেন এক গৃহবধূ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে জহির উদ্দিন (৫২) তার স্ত্রী রোকেয়া বেগমকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘাতক জহির উদ্দিন ওই গ্রামের মৃত অম্পা মন্ডলের ছেলে। ঘটনার পর তিনি নিজ বাড়ির টয়লেটে লুকিয়ে থাকলেও সকালে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবীরুল ইসলাম জানান, দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে দম্পতির মধ্যে নানা ধরনের বিরোধ চলছিল। এরই জেরে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহতের মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/