
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বজ্রপাতে রাশেদুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাঁশখুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদুল ইসলাম বাঁশখুর গ্রামের মোজাফ্ফর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সন্ধ্যায় শালাইপুর বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন রাশেদুল। পথে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাশেদুল ইসলামের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মোহাম্মদ রায়হান বজ্রপাতে রাশেদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/