
মোঃ রাজু আহমেদঃ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, মো. কামরুজ্জামান চৌধুরীকে চুক্তিভিত্তিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, চুক্তিভিত্তিক দায়িত্ব পালনকারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছে।
প্রশাসনে সচিব পর্যায়ে চলমান রদবদলের অংশ হিসেবে এ পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে। একই দিনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সচিব পর্যায়েও একাধিক পদায়ন ও রদবদলের সিদ্ধান্ত হয়েছে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/