
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশে বেপরোয়া গতির একটি মারসা গাড়ির ধাক্কায় এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
আহত শিক্ষার্থীর নাম কারিনা কালাম ঐশী। সে সাতকানিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।
রবিবার (আজ) সকাল আনুমানিক ১০টার দিকে কোচিং ক্লাসে অংশ নিতে স্কুলে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির মারসা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বিদ্যালয়ের সামনে সড়কে স্পিড ব্রেকার স্থাপন, কার্যকর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু এবং দায়ী চালকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় এলাকাবাসীও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/