
একরামুল হক :
১৩ মার্চ ২০২৬ (শুক্রবার)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র (ঢাকা সিটি কর্পোরেশন) ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল-এ ভর্তি রয়েছেন।
তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান জাতীয় দৈনিক শীর্ষ অপরাধ-এর প্রধান সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ আবদুল লতিফ জনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক শীর্ষ অপরাধ-এর সহ-সম্পাদক খুরশিদ আলম।
হাসপাতালে গিয়ে তারা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এ সময় মির্জা আব্বাসের সহধর্মিণী ও বিএনপির মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস এবং পরিবারের অন্যান্য সদস্যর সাথে মতবিনিময় করেছেন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/