
সিলেট জেলা প্রতিনিধি:
‘সাংবাদিকতা একটি মহান পেশা, যা সমাজের দর্পণ হিসেবে কাজ করে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করে’-মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
‘তথ্যপ্রযুক্তির এই যুগে ভুয়া খবর ও অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থেকে সত্যের পক্ষে অবস্থান নেওয়া প্রতিটি সাংবাদিকের নৈতিক দায়িত্ব’—যোগ করলেন মন্ত্রী।
শুক্রবার (২৪ এপ্রিল) সিলেটে অনুষ্ঠিত ‘আগামীর সময়’ পত্রিকার বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ও সৌহার্দ্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন আরিফুল হক চৌধুরী। দিনব্যাপী এ আয়োজনে সাংবাদিকদের মিলনমেলায় প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
দেশের উন্নয়ন, প্রবাসী কল্যাণ এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা বজায় রাখা এবং জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনে আরও মনোযোগী হতে হবে
আরিফুল হক চৌধুরী
‘আগামীর সময়’-এর আবাসিক সম্পাদক আহমেদ নুর এবং শিক্ষক-লেখক সঞ্জয় কুমার নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত সৌহার্দ্য সমাবেশে বক্তব্য দেন পত্রিকাটির সম্পাদক মোস্তফা মামুন।
‘বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই একটি গণমাধ্যম পাঠকের আস্থা অর্জন করতে পারে। ‘আগামীর সময়’ শুরু থেকেই সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত প্রতিনিধিরাই আমাদের মূল শক্তি—তাদের পেশাদারিত্ব, সততা ও তথ্যনির্ভর প্রতিবেদনই পত্রিকার গ্রহণযোগ্যতা বাড়ায়’—উল্লেখ করেন সম্পাদক।
সমাবেশে উপস্থিত ছিলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রো-ভিসি অধ্যাপক ড. সাজেদুল করিম, মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল, শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক কামাল আহমদ চৌধুরী, নর্থ ইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম, ‘আগামীর সময়’ পত্রিকার মার্কেটিং অ্যান্ড অপারেশনাল ডিরেক্টর আহসানুজ্জামান রিমন, কান্ট্রি এডিটর আবুল হাসান হৃদয় এবং সার্কুলেশন বিভাগের ডিজিএম মাসুদ কবীর পাবেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/