
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা সম্প্রসারণে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং চীনের সিনহুয়া নিউজ এজেন্সি ও চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সংশ্লিষ্ট কর্মকর্তারা সমঝোতা স্মারকগুলোতে স্বাক্ষর করেন।
সমঝোতাগুলোর আওতায় দুই দেশের মধ্যে সংবাদ ও তথ্য বিনিময়, গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব, গ্লোবাল সাউথভুক্ত গণমাধ্যম নিয়ে যৌথ গবেষণা, প্রযুক্তি ব্যবহারে সহযোগিতা এবং সম্প্রচার খাতে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বৃদ্ধি পাবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্যোগ বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি গণমাধ্যম খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন গত ২৩ জুন চীন সফরে যান। সফর শেষে প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের আগামী ২৬ জুন দেশে ফেরার কথা রয়েছে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/