
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কদমতলীতে কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে টিসিবি পণ্য বিক্রয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।গত ৩ মার্চ, পবিত্র রমজানের ১৩তম রোজায় ইফতারের পর থেকে এই কার্যক্রম শুরু হয় এবং রাত ১২টা পর্যন্ত চলতে থাকে। এ সময় এলাকার সাধারণ মানুষের মাঝে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় করা হয়।
এ সময় টিসিবির কর্মকর্তারা কদমতলী থানা প্রেসক্লাবে এসে কার্যক্রম পরিদর্শন করেন। তারা দেখতে পান যে, সুষ্ঠুভাবে সাধারণ মানুষের মাঝে পণ্য বিতরণ ও বিক্রয় করা হচ্ছে। এতে সন্তোষ প্রকাশ করে তারা এই উদ্যোগের প্রশংসা করেন।এদিকে অনুসন্ধানে জানা যায়, এক সংবাদকর্মী এ কার্যক্রম নিয়ে একটি মিথ্যা ও ভিত্তিহীন অপবাদ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কদমতলী থানা প্রেসক্লাবের পক্ষ থেকে ওই অপবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদমতলী থানা প্রেসক্লাবের সদস্য হেলাল উদ্দিন, টিপু, মোল্লা নাসির উদ্দিন, হানিফ কাজী ও লাল মাস। এছাড়া টিসিবির আঞ্চলিক কর্মকর্তা শোয়াইব, পরিচালক আনিসুর রহমান, আঞ্চলিক ট্যাগ কর্মকর্তা তৌহিদুর রহমান, বিল্লালসহ টিসিবির অন্যান্য কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/