
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আজ রবিবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ওয়েবসাইটে রোল নম্বর দিয়ে ফল জানতে পারবে।
গত ১১-১৭ জুলাই টেলিটকের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়। এবার রেকর্ডসংখ্যক ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার পুনঃনিরীক্ষণ চেয়েছে, যা গত বছরের তুলনায় অনেক বেশি। সবচেয়ে বেশি আবেদন গণিতে (৪২,৯৩৬ খাতা) এবং সবচেয়ে কম চারু ও কারুকলায় (৬ খাতা)।
পুনঃনিরীক্ষণে খাতা নতুন করে মূল্যায়ন নয়, বরং নম্বর যোগ-বিয়োগ ও প্রশ্ন বাদ পড়া যাচাই করা হয়। এবারের পরীক্ষায় মোট অকৃতকার্য শিক্ষার্থী ৬ লাখ ৬৬০ জন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/