
শেখ ফরিদ উদ্দিন
“সুশাসন, বিচার এবং নৈতিক নেতৃত্ব” (Good Governance, Justice and Ethical Leadership) এই প্রতিপাদ্য নিয়ে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উদ্যোগে আগামীকাল ৮ মে ২০২৬, শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন । রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান বিকেল ৪:০০ টায় অনুষ্ঠিত হবে ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আন্তর্জাতিক সম্মেলনের শুভ উদ্বোধন করবেন বলে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
এশিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপক (Keynote Speaker) হিসেবে বক্তব্য রাখবেন ।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিশ্বব্যাপী শিক্ষাবিদদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে । বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, নেপাল, পাকিস্তান, সৌদি আরব, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রথিতযশা পণ্ডিত ও গবেষকদের কাছ থেকে ইতিমধ্যে ১৭৫টি গবেষণাপত্র পাওয়া গেছে । এই সম্মেলনের মূল লক্ষ্য হলো নৈতিক নেতৃত্ব ও ন্যায়বিচার নিয়ে গঠনমূলক আলোচনার মাধ্যমে একটি সাম্যভিত্তিক সমাজ গঠনে অবদান রাখা ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম. এ. মোতালিব চৌধুরী এক বার্তায় সংশ্লিষ্ট সকলকে এই উদ্বোধনী অধিবেশনে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/