
রাজু আহমেদ :
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি অবশেষে মেনে নিয়েছে সরকার। এখন থেকে তারা মূল বেতনের ৫ শতাংশ হারে, তবে সর্বনিম্ন ২,০০০ টাকা বাড়ি ভাড়া ভাতা পাবেন।

রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে। অর্থ বিভাগের উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত ওই চিঠিতে বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, “সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এই সিদ্ধান্ত আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।
🔸 শর্তাবলি:
চিঠিতে ভাতা প্রদানের ক্ষেত্রে কয়েকটি শর্তও উল্লেখ করা হয়েছে—
🔸 আন্দোলনের প্রেক্ষাপটে সিদ্ধান্ত
গত কয়েকদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। তারা বাড়ি ভাতা ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১৫০০ টাকা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবি জানিয়ে আসছিলেন।
আজকের ঘোষণার মাধ্যমে তাদের অন্যতম একটি দাবি পূরণ হলো।
রোববার দুপুরে শিক্ষা ভবন অভিমুখে শিক্ষকদের “থালা-বাটি নিয়ে ভুখা মিছিল” করার কর্মসূচিও ছিল।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/