
শাব্বির আহমদ,খুলনা জেলা প্রতিবেদক :
এবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তার ছেলে আহমাদ আতাউল্লাহ সালমান ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে সালমান বলেন, ‘আব্বুর এক্স আইডিটি হ্যাক হয়েছে। একটি চক্র নির্বাচনকে সামনে রেখে এই চক্রান্ত করছে। কেউ বিভ্রান্ত হবেন না। এর জবাব ১২ তারিখের ব্যালটের মাধ্যমে এই দেশের জনগণ দেবে ইনশাআল্লাহ।
এর আগে জামায়াত আমির ডাঃ শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকড করা হয়।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/