
নিজস্ব প্রতিবেদকঃ হঠাৎ দেশের বাজারে নিত্যপণ্য আলুর মূল্যবৃদ্ধি পাওয়ায় আড়তে বিশেষ অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। এ অভিযানে আড়তদার ব্যবসায়ীদের পাঁকা রশিদ বা ক্রয় বিক্রয় রশিদ না থাকায় তিন দোকানিকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।
অভিযানকালে, পাইকারি আলুর আড়তদার ব্যবসায়ীদের ক্রয় ও বিক্রয় রশিদ দেখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
এসময় আড়ত ব্যবসায়ীদের ক্রয় ও বিক্রয় রশিদ না থাকা ও ব্যবসায়ীদের কথা মতন অলুর ক্রয়মূল্যের সাথে বিক্রয় মূল্যের অসামঞ্জস্য থাকায় তিনজন আলুর আড়তদার ব্যবসায়ীকে ১৫ হাজার করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই সঙ্গে দোকানিদেরকে এখন থেকে আইন মানার শর্তে ক্ষমা ও যৌক্তিক মূল্যে স্বল্প লাভে জনসাধারণের কাছে বিক্রির নির্দেশনা দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/