
মাহবুব সরকার সংযুক্ত আরব আমিরাত।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের গর্বিত প্রতিষ্ঠান বিশ্ব বিখ্যাত সুগন্ধি প্রস্তুতকারক "আল হারামাইন পারফিউমস" উদ্যোগে পবিত্র খতমে কুরআন, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রবিবার (২৪ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের আজমানস্থ কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যে প্রবাসীদের বৃহত্তম এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এনআরবি ব্যাংক চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির (সিআইপি) এবং অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কোম্পানির বর্তমান চেয়ারম্যান মুনিরা রহমান।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপণা ও ত্রান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ মুহিবুর রহমান এমপি এবং সম্মানিত অতিথি ছিলেন দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ সভাপতি আয়ুব আলী বাবুল, বরিশাল বিভাগ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি রাজা মল্লিকসহ আমিরাতের বিভিন্ন সেক্টরে কর্মরত স্থানীয় উর্ধতন আরবী কর্মকর্তারা। এছাড়াও এতে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় বিশিষ্ট নাগরিক, বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী, কোম্পানির ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির উর্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ আমিরাতের বিভিন্ন প্রদেশের কমিউনিটির বহু নেতৃবৃন্দ, মিডিয়া কর্মীসহ বিভিন্ন পেশার সাত সহস্রাধিক প্রবাসী ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী ইফতার আয়োজনের মাধ্যমে প্রবাসীদের জনাকীর্ণ মিলনমেলার সুযোগ সৃষ্টি করে দেয়ায় আল হারামাইন পারফিউমসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মিলেমিশে উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজক আল হারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান সিআইপি মোহাম্মদ মাহাতাবুর রহমান নাসির বলেন, প্রতি বছরের মতো এবারও আমি এ ইফতার মাহফিলের আয়োজন করেছি। মূলত সবার সঙ্গে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমুন্নত রাখতেই আমার এ আয়োজন। একসঙ্গে অনেক মানুষকে ইফতার করাতে পারাটা যেমন আনন্দের, তেমনি অনেকের সঙ্গে ইফতার করাও অনেক বেশি সওয়াবের। এছাড়া এক সাথে হাজার হাজার মানুষের মধ্যে ইফতার করতে পারার আনন্দ অন্যরকম।
ইফতারের আগে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সুনাম ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
ইফতার মাহফিল শেষে কোম্পানির অফিস মিলনায়তনে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে মাননীয় প্রতিমন্ত্রী আমিরাত হতে বাংলাদেশে যাতায়াত খরচ সহনীয় করণ সহ প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি বলেন- বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারনে বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের মডেল হিসেবে দাড়িয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন- ইউরোপ আমেরিকার মত প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধানরাও আজ বাংলাদেশের উন্নয়নকে মডেল হিসেবে অনুসরণ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীই নয়, তিনি এখন বিশ্বেরও নেতা।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/