
মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা):
বরগুনার আমতলীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাত ১২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলার ৩নং আঠারগাছিয়া ইউনিয়নের শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গলাচিপা গামী সড়কের মোড়ে বটগাছ সংলগ্ন পাকা রাস্তা থেকে তরিকুল বাছিত (২৪) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত তরিকুল বাছিত পটুয়াখালীর গলাচিপা উপজেলার কালিকাপুর নুরিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবু জাফর হাওলাদার এবং মাতার নাম শাহিনুর বেগম।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১০ গ্রাম এবং এর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদার দিকনির্দেশনায় এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
এ ঘটনায় এসআই বিকাশ কর্মকার বাদী হয়ে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/