
নিজস্ব প্রতিবেদক: আগামী শনিবার থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, আলোচনার মুখ্য বিষয় হবে সংস্কার কমিশনগুলোর কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা। সেখানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।
এক প্রশ্নের জবাবে সচিব বলেন, যে কোন সরকারের সমালোচনা হবে এটা সাভাবিক। কেউ সমালোচনার ঊর্ধ্বে না। তবে নির্বাচন এবং নির্বাচনের দিনক্ষণ নিয়ে কোন আলোচনা হবে কিনা সেটা নিশ্চিত না।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/