
এস এম শাহাজালাল ঃ
দেশের বাজারে আজ (১ জুন) থেকে নতুন দামে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
রোববার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে। এর আগে মে মাসে অকটেনের দাম ছিল ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা।
অন্যদিকে ডিজেলের দাম আগের মতোই প্রতি লিটার ১১৫ টাকায় বহাল রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে মূল্য সমন্বয় করা হয়েছে। বিদ্যমান মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় প্রতি মাসে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়।
নতুন এই মূল্যতালিকা আজ থেকে কার্যকর হয়েছে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/